Web Analytics

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তি সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে ডেপুটি স্পিকার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। অধিবেশনটি শুরু হয়েছিল ৭ জুন, চলতি অর্থবছরের বাজেট উত্থাপন করা হয় ১১ জুন এবং তা পাশ হয় ৩০ জুন। ২৬ কার্যদিবসের এই অধিবেশন শেষ হয় ১৫ জুলাই।

১৪ কার্যদিবসে বাজেট নিয়ে ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা হয়, যেখানে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন। অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ২৪টি গৃহীত এবং ২২টির ওপর আলোচনা হয়। ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়।

প্রধানমন্ত্রীর জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপিত হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫,০৩১টি প্রশ্ন জমা পড়ে এবং ৩,৪৭৪টির উত্তর প্রদান করা হয়। অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয় এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠিত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।