ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। আলজাজিরার খবরে বলা হয়, তেহরানে খামেনির দাফন অনুষ্ঠানে হাতামি এই ঘোষণা দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে শহীদ নেতার রক্তের প্রতিশোধ নেবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের সূচনালগ্নে চালানো এক বিমান হামলায় খামেনিসহ ইরানের আরও কয়েকজন নেতা নিহত হন। তেহরানে অনুষ্ঠিত জানাজা ও দাফন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
ঘটনার পর ইরানে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং দেশটি সম্ভাব্য কঠোর প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।