Web Analytics

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতির সম্পূর্ণ ও সুস্পষ্ট লঙ্ঘন এবং এর ফলে কার্যত যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হামলাকে আত্মরক্ষা হিসেবে বর্ণনা করলেও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এর কোনো বৈধতা নেই।

গরিবাবাদি বলেন, শব্দের মারপ্যাঁচ দিয়ে সামরিক আগ্রাসনকে বৈধ করা যায় না এবং আগ্রাসী পক্ষ নাম পরিবর্তন করে দায় এড়াতে পারে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে এবং অনুতাপ সৃষ্টি করবে এমন জবাব দেবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রসহ যারা এই হামলায় অংশ নেয়, সহযোগিতা করে বা সহায়তা প্রদান করে, তাদের সবাইকে এর পরিণতি বহন করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলাকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে এবং বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।