Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার বিরুদ্ধে নেওয়া অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন। পেন্টাগনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে এবং মনে হবে বৈধ সামরিক অভিযান পরিচালনার জন্য দেশটি নিজের সেনা ও সামরিক নেতৃত্বকেই শাস্তি দিতে প্রস্তুত।

হেগসেথের ভাষ্য, এমন পদক্ষেপের ফলে সামরিক বাহিনীর সদস্য ও নেতৃত্ব নিজেদের দায়িত্ব পালনের জন্য জবাবদিহির চাপের মুখে পড়বেন। তিনি বলেন, যাদের জবাবদিহির মুখে ঠেলে দেওয়া হবে, তারা আইনসম্মত সামরিক অভিযান পরিচালনা করছেন।

অভিশংসন প্রচেষ্টার সমালোচনা করে হেগসেথ বলেন, এটি কোনো যৌক্তিক উদ্যোগ নয়। পেন্টাগন থেকে দেওয়া তার বক্তব্যে উদ্যোগটির বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং সামরিক অভিযানের পক্ষে সমর্থন স্পষ্ট হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।