Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। সোমবার বিমান কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চারটি রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৩৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় আঞ্চলিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

বিমান জানিয়েছে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট আপাতত ১০ মার্চ ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে এসব রুট পুনরায় চালু করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।