Web Analytics

শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানায়, ভোরে ‘আইআরআইএস ডেনা’ নামের জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর নৌ ও বিমান বাহিনীকে উদ্ধার অভিযানে পাঠানো হয়। জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন। আহত ৩০ জন নাবিককে উদ্ধার করে শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। জাহাজটি কেন ডুবে গেছে, তার কারণ এখনো জানা যায়নি এবং কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

একজন বিরোধী দলীয় সংসদ সদস্য প্রশ্ন তোলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের অংশ হিসেবে জাহাজটিতে হামলা হয়েছে কিনা। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উত্তর দেওয়া হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।