Web Analytics

গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ড্রোন হামলায় দুজন নিহত ও কয়েকজন আহত হন। উপত্যকার অন্যান্য এলাকায় হামলায় আরও চারজন নিহত হয়েছেন। গাজা সিটির একটি জনাকীর্ণ এলাকায় গাড়ি লক্ষ্য করে হামলায় একজন নিহত হন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির আক্রান্ত রাস্তাটি অত্যন্ত ব্যস্ত এলাকা, যেখানে দোকানপাট ও সুপারমার্কেট রয়েছে এবং বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অন্তত আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন, তবে বিস্তারিত তথ্য তারা দেয়নি।

২০২৫ সালের ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরাইলি বাহিনী তা লঙ্ঘন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আল জাজিরা জানায়, এ পর্যন্ত ইসরাইলি সেনারা তিন হাজারেরও বেশি বার এই চুক্তি ভঙ্গ করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।