Web Analytics

চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে নবী করিম (স.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কালা বিবি দিঘির মোড়ে তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা শাখা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা শাখার উদ্যোগে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী এবং স্থানীয় ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন।

অভিযোগ অনুযায়ী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলী ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীর একটি পোস্টে নবী করিম (স.)–কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরে মোহাম্মদ আলী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

বিক্ষোভে বক্তারা বলেন, নবী করিম (স.)–এর শানে কটূক্তি ক্ষমার অযোগ্য অপরাধ এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।