Web Analytics

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন ও প্রতিরক্ষা দপ্তর ইরান যুদ্ধের ব্যয় এবং ক্ষয়ক্ষতির তথ্য গোপনের চেষ্টা করছে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি চেয়েও তা পাননি। কর্মকর্তারা নিরাপত্তাঝুঁকির কথা বললেও মারফি এই কারণকে মনগড়া বলে দাবি করেছেন।

মারফি বলেন, সক্রিয় যুদ্ধ চলাকালে তিনি আগে ইরাক ও আফগানিস্তানে মার্কিন সামরিক অবস্থান পরিদর্শন করেছেন। তার মতে, বিষয়টি নিরাপত্তার নয়, বরং তথ্য গোপনের চেষ্টা। তিনি আরও অভিযোগ করেন, ওই অঞ্চলে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা তাকে ব্রিফিং দিতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন দূতাবাসেও এ বিষয়ে তাকে কোনো ব্রিফিং দেওয়া হয়নি বলে জানান তিনি।

তবে পররাষ্ট্র দপ্তরের অনুমতি নিয়ে দূতাবাসে হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে পেরেছেন মারফি। তিনি ক্ষয়ক্ষতিকে ব্যাপক বলে বর্ণনা করেন এবং জানান, হামলাটি রাতে হয়েছিল। তার ভাষ্য, দিনের বেলায় হামলাটি হলে অনেক মার্কিন নাগরিক নিহত হতে পারতেন। যুদ্ধের প্রকৃত ব্যয়, ক্ষয়ক্ষতি ও সামরিক ব্যর্থতা প্রকাশ ঠেকাতেই প্রতিরক্ষা দপ্তর পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।