Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গাজায় হত্যা ও যৌন সহিংসতার কথা স্বীকার করছেন এক ইসরাইলি সেনা। মার্কিন ইউটিউবার জেফ ডেভিডসনের সঙ্গে শর্ট ভিডিও প্ল্যাটফর্মে আলাপচারিতায় ওই সেনা খোলামেলা ভাবে গাজার ধ্বংসযজ্ঞ, বেসামরিক নাগরিকদের হত্যা এবং যৌন সহিংসতার ঘটনার কথা বলেন। ডেভিডসন যখন নারী ও শিশু হত্যার অভিযোগ তোলেন, তখন সেনাটি তা স্বীকার করে বলেন, তারা শুধু হত্যা নয়, ধর্ষণও করেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আলাপচারিতায় সেনাটি নিজেকে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সদস্য হিসেবে পরিচয় দেন এবং জানান, তিনি গাজার ভেতর থেকে সম্প্রচার করছেন। তিনি ক্যামেরায় গাজার ধ্বংসস্তূপ দেখিয়ে বলেন, সব ঘরবাড়ি সমান করে দেওয়া হয়েছে। ভিডিওটি এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থাগুলো গাজায় নারী ও শিশুদের উচ্চ মৃত্যুহার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

এই ফুটেজ প্রকাশের পর গাজা সংঘাত ও ইসরাইলি বাহিনীর কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।