Web Analytics

নেত্রকোণার কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনায় ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে টানা লোডশেডিং ও আর্জেন্টিনা-জর্ডান বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা অফিসের জানালার কাচ ভাঙচুর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে কেন্দুয়ায় বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করে এবং প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, উপজেলার প্রায় ৯৪ হাজার গ্রাহকের বিপরীতে পিক আওয়ারে চাহিদা ২৭ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

কেন্দুয়া থানার এসআই মো. রেজাউল করিম জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।