তিনটি অধ্যাদেশ সংসদীয় কমিটিতে না পাঠানো নিয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘটনা ঘটে। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬ উত্থাপন করেন। নাজিবুর রহমান বলেন, অধিবেশন সংক্ষিপ্ত এবং অধ্যাদেশের ৩০ দিনের বাধ্যবাধকতা থাকায় সেগুলো উত্থাপনের দিনই কমিটিতে পাঠালে যাচাই-বাছাইয়ের যথেষ্ট সময় মিলত।
ডেপুটি স্পিকার বলেন, অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপিত হলে সম্ভবত কমিটিতে পাঠানো হবে। আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশ উত্থাপন তাঁর সাংবিধানিক বাধ্যবাধকতা। সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দুই-এক দিনের মধ্যে এগুলো বিল হিসেবে উত্থাপন করবেন এবং পরে সংসদীয় কমিটি যাচাই-বাছাই শেষে সেগুলো আইনে রূপান্তরের প্রক্রিয়া এগোবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।