Web Analytics

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলাম কখনো অন্য ধর্মের অনুসারীদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের দীর্ঘদিনের ঐতিহ্য। অমুসলিমদের জানমাল ও ইবাদতখানার নিরাপত্তা দেওয়া ইসলামের অন্যতম বিধান বলেও তিনি উল্লেখ করেন। ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দার জন্য একটি স্বার্থান্বেষী মহল মাঝে-মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা চালায় বলে অভিযোগ করে তিনি দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, ক্ষমতার জন্য কেউ কেউ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কর্মসূচিতে বিপুল জ্বালানি ব্যয় হয় এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য হিসেবে সাম্য ও মানবিক বাংলাদেশের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার পরিবর্তনের পরও জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও আসেনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।