Web Analytics

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ এগিয়ে নিতে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার এলাকার জমি বিএসএফকে দেওয়া হবে। তিনি জানান, সীমান্ত সুরক্ষা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে এবং দুই সপ্তাহের মধ্যে জমি হস্তান্তর শুরু হবে।

অধিকারী বলেন, রাজ্যের মোট ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার রয়েছে, তবে ৬০০ কিলোমিটার এলাকায় কাজ অসম্পূর্ণ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে আগের সরকার ৫৫৫ কিলোমিটার জমি দিতে চায়নি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএএ প্রসঙ্গে তিনি বলেন, যারা আইনের আওতায় পড়েন না, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে এবং রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেবে। তার এই মন্তব্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।