Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে কোনো গাফিলতি সহ্য করা হবে না এবং দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না। সোমবার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে মন্ত্রী বলেন, ১৭ বছরের শাসনামলে স্বাস্থ্য খাত অনেক পিছিয়ে গেছে। ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’ শীর্ষক এ সভায় তিনি জানান, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে রোগীরা দেশেই আধুনিক চিকিৎসাসেবা পাবেন।

মন্ত্রী বলেন, আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য দেশে প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজন হলে তাদের আগামী তিন মাস প্রশিক্ষণ দেওয়া হবে। আধুনিক ক্যানসার চিকিৎসাযন্ত্র স্থাপন ও চালুর দীর্ঘসূত্রতা দূর করার কথাও জানান তিনি। এসব যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহায়তায় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।