Web Analytics

বাংলাদেশ ব্যাংক নতুন নিয়োগ পাওয়া সব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়োগের এক বছরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যাচাইয়ের নির্দেশ দিয়েছে। সোমবার জারি করা সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংক খাতে স্বচ্ছতা, মেধাভিত্তিক নিয়োগ ও সুশাসন নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগে নিয়োগ পাওয়া যাদের সনদ এখনো যাচাই হয়নি, তাদের সনদ আগামী ৩১ মার্চের মধ্যে যাচাই শেষ করতে হবে।

ব্যাংকগুলোকে নিজস্ব যুগোপযোগী ও সমন্বিত মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করতে হবে। পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এ নীতিমালা ৩১ মার্চের মধ্যে কার্যকর করতে হবে। চাকরিরত অবস্থায় কোনো কর্মকর্তা উচ্চতর ডিগ্রি, পেশাগত সনদ বা অন্য কোনো যোগ্যতার সনদ জমা দিলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যাচাই করে ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে।

নিয়োগের সময় বা পরে কোনো শিক্ষাগত সনদ জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি বাংলাদেশ ব্যাংকের করপোরেট মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমে অন্তর্ভুক্ত করতে হবে। অভিজ্ঞতা ছাড়া এন্ট্রি-লেভেল পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি ব্যাংকের ওয়েবসাইট বা জব সাইটের পাশাপাশি অন্তত দুটি জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।