Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে তিনি বলেন, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো পদক্ষেপ বা আলোচনা হবে না। যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য ও হুমকির জবাবে গালিবাফ এসব কথা বলেন। তিনি মার্কিন কর্মকর্তাদের বক্তব্যকে অর্থহীন মন্তব্য ও হুমকি হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, প্রতিপক্ষের কোনো ভুল হিসাব সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করতে পারে।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। এর আগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, বিভিন্ন নামে পরিচালিত কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।