Web Analytics

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান আল গ্রিন গাজায় স্বাধীন পরিবেশগত পরীক্ষা-নিরীক্ষা, নিরাপদ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। টেক্সাসের এই প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্সফামের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে এ দাবি জানান।

আল গ্রিন বলেন, কোনো শিশুরই দূষিত মাটি ও অনিরাপদ পানির উত্তরাধিকার বহন করা উচিত নয়। সোমবার প্রকাশিত অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৯৯ শতাংশেরও বেশি এলাকায় বিষাক্ত দূষণের সম্ভাব্য উৎস শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদনটি সতর্ক করেছে যে, ইসরাইলের সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনিরা নানা ধরনের পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছেন। এতে বলা হয়, দূষণ ও সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকির দীর্ঘমেয়াদি প্রভাব আগামী কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ভোগাতে পারে। গ্রিন দূষণ বিষয়ে স্বাধীন তদন্ত, নিরাপদ পরিচ্ছন্নতা এবং গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিশ্চিত করার কথা বলেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।