Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর আইন অনুমোদন না দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনায় তিনি আইনটিকে কোরআন ও সুন্নাহর সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলে দাবি করেন। তিনি বলেন, আইনটি সংসদে পাস হলেও রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি যেন এতে স্বাক্ষর না করেন।

ডা. শফিকুর রহমানের ভাষ্য, দেশের প্রসিদ্ধ ও শীর্ষস্থানীয় আলেম-ওলামারা আইনটির বিষয়ে তীব্র দ্বিমত পোষণ করেছেন এবং প্রতিবাদ জানিয়ে আসছেন। সরকার ও বিএনপির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, তারা অতীতে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার কথা বলেছিল। সেই অঙ্গীকার রক্ষায় আইনটি ইসলামিক ফাউন্ডেশনের কাছে ফেরত পাঠানো যেতে পারে বলে তিনি প্রস্তাব দেন।

তার প্রস্তাব অনুযায়ী, ইসলামিক ফাউন্ডেশন প্রখ্যাত আলেম ও ইসলামি স্কলারদের নিয়ে আইনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে এবং সরকারকে সহযোগিতা করবে। এ প্রক্রিয়ায় তারাও সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি জানান। আইন প্রণয়নের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। তার দাবি, আইনটি জনগণের চেয়ে সরকারকে সুবিধা দেবে এবং কোনো সরকারকে ফ্যাসিবাদের দিকে আকৃষ্ট করতে পারে। তিনি বলেন, এর আগে দলীয় সংসদ সদস্যরা সংসদ বর্জন ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।