Web Analytics

বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে শনিবার কলকাতায় বড় মিছিল ও বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও কর্মসূচি করে কট্টরপন্থি হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গসেনা। কর্মসূচি থেকে সংগঠনটি বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য বঙ্গভূমি নামে পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিও প্রকাশ্যে তোলে।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিয়ালদহ স্টেশন চত্বর থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়া মিছিলে গেরুয়া বসনধারী কর্মী-সমর্থক এবং মঠ-মন্দিরের সন্ন্যাসী-সন্ন্যাসিনীরা অংশ নেন। প্ল্যাকার্ড ও স্লোগানে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়। বঙ্গসেনার আমন্ত্রণপত্রে পৃথক বঙ্গভূমি রাষ্ট্রকে স্থায়ী সমাধান হিসেবে উল্লেখ করা হয় এবং ‘গভর্নমেন্ট অফ বঙ্গভূমি’ শিরোনামও ব্যবহার করা হয়।

কলকাতা পুলিশ ব্যাপক নিরাপত্তা মোতায়েন করে উপ-হাইকমিশন ভবন থেকে আনুমানিক ৩০০ গজ দূরে ডাবল ব্যারিকেড দিয়ে মিছিল থামিয়ে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দেন। সাপ্তাহিক ছুটিতে মিশন বন্ধ থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি। জমায়েত ও পুলিশি বাধায় পার্ক সার্কাস এবং আশপাশের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।