স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিপদে-আপদে জনগণের পাশে থাকা সরকারের আদর্শ, উদ্দেশ্য ও অঙ্গীকার। শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নদী ও উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত বাস্তবতা। এসব দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ, যাতে উপকূলীয় এলাকা আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন যেখানে ক্ষমতার আগে জনগণ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন এবং সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।