Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসুন্ধরায় জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকে নির্বাচনের পর রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। সাক্ষাতে জামায়াত আমির ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

বৈঠক শেষে ডা. তাহের সাংবাদিকদের বলেন, এটি রাজনীতির গুণগত পরিবর্তনের প্রতীক। তিনি জানান, বিএনপি ও জামায়াত একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং এখন সরকার ও বিরোধী দল মিলে নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে। তাহের আরও বলেন, জনগণের কল্যাণে যেকোনো বিষয়ে তারা সরকারকে সহযোগিতা করবে, তবে জামায়াত কোনো জাতীয় সরকারে অংশ নেবে না এবং শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করবে।

সাক্ষাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সরকারের মনোযোগ কামনা করেন জামায়াত আমির।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।