Web Analytics

বাংলাদেশে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন ২৭ জুলাই থেকে শুরু হয়েছে এবং ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। হজে যেতে ইচ্ছুকদের এ সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন বাধ্যতামূলক। চূড়ান্ত নিবন্ধন এ বছরই ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি ঘোষণা করেছে। সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিকভাবে নিবন্ধিতদের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস ও ঢাকা হজ অফিসে নিবন্ধনের সুযোগ রয়েছে। আবেদনকালে প্রশিক্ষণ ও টিকার জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদি পাসপোর্ট লাগবে। ১৫ বছরের কম বয়সি এবং নির্দিষ্ট গুরুতর বা সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।