Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে সোমবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স এন্ড পাবলিক পলিসির আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে সরকারের শিক্ষাক্ষেত্রের অগ্রাধিকার এবং গুগলের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে। তাদের গুগল এডুকেশনের কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, জেমিনাই একাডেমি ও ক্রোমবুকস নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছে। শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তিনি বলেন। ‘ওয়ান টিচার ওয়ান, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্যোগে গুগল ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন। শিক্ষা আধুনিকায়ন ও কনটেন্ট উন্নয়নেও সহযোগিতার সুযোগ রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।