Web Analytics

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র আপত্তির মধ্যেও নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের সমালোচনা করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার এক বিবৃতিতে তিনি চুয়েটের চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানান এবং বিতর্কিত উপাচার্যকে অনতিবিলম্বে অপসারণের দাবি করেন।

সাদিক কায়েমের অভিযোগ, বিএনপি নেতা হিসেবে নিয়োগ পাওয়া ওই উপাচার্য সকালে ছাত্রদলের ক্যাডারদের সঙ্গে সাধারণ শিক্ষক পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা কেউই ওই উপাচার্যকে চান না। এই প্রবেশকে তিনি নির্লজ্জতার নতুন উদাহরণ এবং উপাচার্যের যোগ্যতার নমুনা হিসেবে বর্ণনা করেন।

ডাকসু ভিপি আরও অভিযোগ করেন, গত আট মাসে বিএনপি সরকার ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় নেতা নিয়োগ দিয়েছে এবং সেখানে যোগ্যতার বদলে আনুগত্য বিবেচনা করা হয়েছে। আওয়ামী লীগ আমলের সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন, ছাত্রলীগের বদলে এখন ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দারোয়ানের ভূমিকা পালন করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে উপাচার্যের পদ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।