Web Analytics

চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটলে তা সুষ্ঠুভাবে তদন্ত করা হবে এবং তদন্ত ছাড়া কোনো রাজনৈতিক দলের ওপর দায় চাপানো উচিত নয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী দাবি করেন, চট্টগ্রামের নিউমার্কেটসংলগ্ন কলেজে হামলার ঘটনা ঘটেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত কিছু ব্যক্তি সাধারণ শিক্ষার্থীদের সমাবেশে হামলা চালিয়েছে। তিনি জানান, এতে একজনের পা কেটে দেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন এবং সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ডেপুটি স্পিকার তাকে যথাযথ নিয়মে নোটিশ দিতে বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে তিনি তথ্য পেয়েছেন যে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা জানতে সময় লাগবে এবং তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়া হতে পারে। তদন্তের আগে পারস্পরিক দোষারোপ না করার আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।