Web Analytics

বাংলাদেশ সরকার বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমিয়েছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকদের কাছে প্রতি লিটার তেল ৭১ টাকা ১০ পয়সা দরে বিক্রি করবে, যা আগে ছিল ৮৬ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করা হয়।

বিইআরসি জানায়, বিপিসি ২০২৫ সালের ২০ জানুয়ারি ফার্নেস অয়েলের (এইচএফও) ভোক্তা পর্যায়ের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব দেয়। এর ধারাবাহিকতায় মেঘনা পেট্রোলিয়াম, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল, যমুনা অয়েল কোম্পানি ও পদ্মা অয়েল কোম্পানি বিপণন ও পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব জমা দেয়। এসব প্রস্তাবের ওপর ২৯ জানুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত বিশ্লেষণের পর বিইআরসি নতুন মূল্যহার, বিপণন চার্জ ও সমন্বিত পরিবহন চার্জ পুনর্নির্ধারণ করে।

বিইআরসি আরও জানায়, বিপণন চার্জ প্রতি লিটার ০.৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১.২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।