Web Analytics

বাংলাদেশ ও জাপান কর্মসংস্থানসংক্রান্ত নতুন চুক্তি ‘ইএসডিপি-এমওসি’ বা মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় আগামী বছরের এপ্রিল থেকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান। সোমবার, ১৯ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর এবং মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে মোট মেয়াদ হবে ১০ বছর। গত শনিবার বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের বিচার, পররাষ্ট্র, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় ও ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।

মন্ত্রণালয় চুক্তিটিকে বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে বিনিময় হবে। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এটি কর্মী সুরক্ষা ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে। কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন এবং নারী-পুরুষ সমান কর্মসুযোগ পাবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।