জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে দেশে গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, তিনি গভীর দুঃখের সঙ্গে ওই তৎপরতা লক্ষ্য করেছেন। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সংসদ সদস্যদের অনুরোধ জানান।
চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় স্পিকার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সচিবালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করে তিনি অধিবেশন শেষ ঘোষণা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।