Web Analytics

ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এএফএম রেজা ফয়েজ মিয়া শুক্রবার রাতে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের গ্রামের বাড়ি নুরপুরে অনুষ্ঠিত নির্বাচনি উঠান বৈঠকে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী ও শেখ হাসিনার চাচাতো বোনের স্বামী রেজা ফয়েজ মিয়ার বিএনপিতে যোগদানের গুঞ্জন কিছুদিন ধরে চলছিল। শুক্রবার রাতে তিনি ভিডিও কলে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ভিডিও কলের বক্তব্য লাউডস্পিকারে প্রচার করে উপজেলা বিএনপি সভাপতি উপস্থিত সবাইকে শোনান। এ সময় রেজা ফয়েজ মিয়া শহিদুল ইসলাম বাবুলের পক্ষে থাকার অঙ্গীকার করেন এবং সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।