Web Analytics

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। রোববার বিকেলে ঢাকা জেলা প্রশাসনের হলরুমে দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে দুরভিসন্ধিমূলক কোনো কর্মকাণ্ড সরকার সহ্য করবে না।

সভায় ঢাকা জেলা ও মহানগর এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ইশরাক হোসেন গত বছর তাঁতীবাজারের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, পরে জানা যায় এতে জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি রাত ৩টায় সেখানে পৌঁছালেও কোনো নিরাপত্তাকর্মী বা স্বেচ্ছাসেবী ছিলেন না বলে জানান।

তিনি বলেন, ঢাকা-৬ আসনে এবার সবচেয়ে বেশি পূজামণ্ডপ হবে। কোতোয়ালীতে ২০টি, বংশালে ৩টি, সূত্রাপুরে ২৫টি, ওয়ারীতে ১৯টি এবং আরেকটি থানায় ১৬টি মণ্ডপ রয়েছে। পূজার আগে সড়ক সংস্কার ও স্ট্রিট লাইট স্থাপনের অনুরোধ জানান তিনি। পূজা কমিটির তালিকা ও পরিচয়পত্রের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের যাচাইয়ের প্রস্তাবও দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।