Web Analytics

উত্তর প্রদেশের আলিগড় জেলা পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। জেলার পুলিশ সুপার বনসাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক হিসাবের নথি এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কার্ডসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত মুঠোফোনও জব্দ করেছে পুলিশ।

জব্দ করা ফোন পরীক্ষা করে বাংলাদেশে থাকা স্বজনদের সঙ্গে ফোনকল ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানান এসএসপি। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।