Web Analytics

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেছেন, দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালিয়ে এর দায় জামায়াতে ইসলামী ওপর চাপানোর চেষ্টা করছে। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মিরপুর মাজার মসজিদের আহত খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, এসব হামলার উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা। সেলিম উদ্দিন দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় উপস্থিত নেতারা আহত খতিবের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন।

পরে তিনি মিরপুর-১৩ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শহীদ ও আহতদের অবদান স্মরণ করেন এবং সকল গণহত্যার অপরাধীদের বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।