Web Analytics

জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর ১৫ নভেম্বর জারি হওয়া যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে। এ বৃদ্ধি ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। পূর্ণ বাস্তবায়ন হলে তিন বাহিনীর প্রধানের মূল বেতন হবে এক লাখ ৭২ হাজার টাকা, যা মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সমান।

নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন বছরে বছরে বেড়ে ৫১ হাজার ৯০০ টাকায় পৌঁছাতে পারে। ল্যান্স করপোরালের প্রারম্ভিক বেতন ২৩ হাজার ৫০০, করপোরালের ২৮ হাজার, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে ১০২ দশমিক ২২ শতাংশ বেড়েছে।

প্রথম ধাপে সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং ঊর্ধ্বতনদের ক্ষেত্রে ৪০ শতাংশ বেতন বাস্তবায়ন হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা এবং বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে। অভিন্ন ভাজন ও সব পর্যায়ে ভার্টিকাল পে স্কেল চালুর সুপারিশ পর্যালোচনাধীন রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।