Web Analytics

দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর একজন আস্থাভাজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদত্যাগে পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। ওই মন্ত্রী পার্বত্য অঞ্চল থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন, তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অনেকের ধারণা দায়িত্ব পালনের সময় তিনি অযৌক্তিক বাধার সম্মুখীন হয়েছিলেন, যা সরকারের প্রতি পাহাড়ি জনগোষ্ঠীর আস্থা নষ্ট করেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা বৈষম্যের শিকার হয়ে আসছে এবং ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি ছিল একটি ঐক্যমতের ফল। তারা স্মরণ করিয়ে দেন, চুক্তির ঘ খণ্ডের ১৯ ধারায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী থেকে একজন মন্ত্রী নিয়োগের কথা বলা হয়েছে।

বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে পার্বত্য জনগোষ্ঠীর আস্থা পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।