Web Analytics

সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের আগে জমা দেওয়া সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্ধারিত সময়ের মধ্যে বিস্তারিত যাচাই-অনুসন্ধান শেষ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা যায়, কমিশনের আদেশে আজিজ আহমেদের দাখিল করা সম্পদ বিবরণীর সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সরেজমিনে যাচাই ও অনুসন্ধানের উদ্দেশ্যেই কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানে সম্পদ বিবরণীতে উল্লেখ থাকা তথ্য ও উপাত্ত পরীক্ষা করা হবে।

দুদকের উপপরিচালক মো. জাকারিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এই যাচাই ও সংশ্লিষ্ট অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা এবং একজন পরিচালককে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আইন ও বিধি অনুযায়ী কার্যক্রম দ্রুত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।