Web Analytics

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম শাতিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে এমপির ব্যক্তিগত সফর উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীসহ প্রবাসী কর্মীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মোহাম্মদ কামাল হোসেন দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আইনি দিক নিয়ে কথা বলার প্রতিশ্রুতি দেন।

এছাড়া, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়। বৈঠকে দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর মো. নাজমুল হক এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ঐক্য পরিষদের সদস্য ও ব্যবসায়ী এম আই ছোটন উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।