রংপুরের পীরগাছায় তিনটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয় ও পীরগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। ওজন ও পরিমাপে কারচুপি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই ও আদালত সূত্রে জানা যায়, চৌধুরানী বাজারের মেসার্স চৌধুরানী ফিলিং স্টেশনকে ২০ হাজার, মেসার্স স্বপন ফিলিং স্টেশনকে ৫০ হাজার এবং কদমতলী মোড়ের মেসার্স সোহেল এন্ড সোহাগ ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানে প্রতি ১০ লিটার জ্বালানিতে ৭০ থেকে ৫৬০ মিলিলিটার পর্যন্ত কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
বিএসটিআই কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।