Web Analytics

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বাংলাদেশ সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

মাহ্দী আমিন বলেন, তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে সরাসরি সম্পৃক্ত করাই লক্ষ্য। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত দেশের প্রায় ৩০ হাজার স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডিতে অংশ নিয়েছে। সারা দেশ থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ফাইনাল রাউন্ড শুরু হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান এবং প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বৃহৎ পরিসরে আয়োজন করা হবে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।