Web Analytics

চট্টগ্রামের বাঁশখালীতে এক ক্ষুদ্র খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সুমন কবির মৃধাকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান। ক্লোজড হওয়ার পর তিনি বাঁশখালী ছেড়ে চট্টগ্রাম পুলিশ লাইনে যোগ দিতে গেছেন।

চন্দ্রপুর গ্রামের বরপুরা এলাকার নুরুল আলমের মালিকানাধীন জামশেদ এক্সপ্রেস ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে গত ৭ জুলাই দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুল আলম ২৬ জুলাই বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তের দায়িত্ব পান এসআই সুমন কবির মৃধা।

মামলার বাদী নুরুল আলমের অভিযোগ, তদন্ত প্রতিবেদন দেওয়ার বিনিময়ে এসআই তার কাছে ঘুষ দাবি করেন এবং একপর্যায়ে ঘুষ নেন। অভিযোগটি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে তাকে বাঁশখালী থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মাহমুদুল হাসান বলেছেন, অভিযোগের বিষয়ে পরে তদন্ত বা অনুসন্ধান হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।