Web Analytics

হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশন শুরু হতে যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন। তিনি জানান, পরিস্থিতি অনুকূলে এলেই এই মিশন শুরু হবে। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও রক্ষণাত্মক প্রকৃতির হবে, যার লক্ষ্য বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্র থেকে মাইন অপসারণে সহায়তা করা।

স্টারমার বিশ্বের অন্যান্য দেশকেও এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অন্তত এক ডজন দেশ ইতোমধ্যে সম্পদ ও সরঞ্জাম দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের বড় অংশ পরিবাহিত হয়, এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই জলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

স্টারমার বলেন, বিশ্ব বাণিজ্যের স্বার্থে এই রুটটি নিরাপদ রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।