Web Analytics

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে এখনো আগ্রহী, তবে দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারকে শর্ত করেছে তেহরান। শনিবার ইসলামাবাদে এক সেমিনারে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া অন্তর্বর্তী চুক্তির আওতায় আলোচনা সম্ভব। তিনি জানান, অবরোধ তুলে নিলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছিল।

মোগাদ্দাম অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগে বাধা দিচ্ছে এবং হরমুজ প্রণালিকেন্দ্রিক অচলাবস্থা দীর্ঘায়িত করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোর অবরোধ অব্যাহত রাখার কথা বলায় প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরেও ইরানি কর্মকর্তারা অবরোধ প্রত্যাহার হলে প্রণালি খোলার আগ্রহের কথা জানিয়েছিলেন।

গত জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী চুক্তি হয়েছিল। এর লক্ষ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহত্তর সমঝোতার আলোচনা শুরু করা। তবে প্রণালিতে জাহাজ চলাচল ও ইরানি বন্দর থেকে অবরোধ প্রত্যাহারের প্রশ্ন এখনো দুই পক্ষের বিরোধের কেন্দ্রে রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।