Web Analytics

দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনার পর হরমুজ প্রণালি ইস্যুতে তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। সৌদিভিত্তিক আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জানিয়েছে যে হরমুজ প্রণালির বর্তমান স্থিতাবস্থায় কোনো পরিবর্তন মেনে নেওয়া হবে না। ওয়াশিংটন তেহরানকে সতর্ক করেছে যে প্রণালির পরিস্থিতি পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের শামিল হবে। যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, হরমুজে ইরানের আচরণকে ওই সমঝোতা বাস্তবায়নের প্রথম পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র হরমুজে ইরানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের ভবিষ্যৎ অগ্রগতি এমওইউর শর্ত মানার ওপর নির্ভর করবে। এর আগে ইরান সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জবাব ‘দ্রুত ও কঠোরভাবে’ দেওয়া হবে। ইরানের সামরিক সদর দপ্তর অভিযোগ করেছে, মার্কিন সামরিক বিমান মোতায়েন আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতার দাফন শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। হরমুজ প্রণালি পুনরায় চালু ও সংঘাত হ্রাসে কিছু অগ্রগতি হলেও, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখনো আলোচনায় বাকি রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।