Web Analytics

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অতীতে কটূক্তি করা এক ব্যক্তিকে কেক পাঠানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। প্রধানমন্ত্রীর শপথগ্রহণের দিন ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে এক অনুষ্ঠানে ফোরকান আবু নামের এক ব্যক্তি তারেক রহমানের জন্মপরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তখন ব্যাপক সমালোচনা হলেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও মামলা-হামলার কারণে তারা পদক্ষেপ নিতে পারেননি।

সম্প্রতি একটি পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে ওসি মহিনুল ইসলাম ফোরকান আবুর কাছে কেক পাঠান বলে অভিযোগ ওঠে। ওসি জানান, এটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানো হয়েছিল, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়। তবে বিএনপি নেতারা বলেন, কেকটি ব্যক্তি ফোরকান আবুই গ্রহণ করেছেন, যা জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।