Web Analytics

সরকার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে কমিটির সভাপতি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে গত রোববার এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সরকারি বিভিন্ন সংস্থার প্রধানদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, হজ প্যাকেজ অনুমোদন দেবে এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করবে। সভাপতি সভায় সভাপতিত্ব করবেন, তবে প্রয়োজনে মনোনীত সদস্যও সভা পরিচালনা করতে পারবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। এছাড়া ২০২৪ সালের ২ অক্টোবরের মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনটি বাতিল বলে গণ্য হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।