Web Analytics

জামালপুরে বাস ভাঙচুরের পর শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে দূরপাল্লার বাস, মিনিবাস ও সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। একই সময়ে ফিটনেসবিহীন রাজীব পরিবহনের বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার মানববন্ধন হয়। আন্দোলনকারীদের দাবি, মানববন্ধনে বাস শ্রমিকদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

গত সোমবার রাতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিরীকান্দায় রাজীব পরিবহনের বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর স্থানীয় ছাত্র-জনতা আন্দোলনে নামেন। বুধবার নান্দিনা এলাকায় রাজীব পরিবহনের বাস বন্ধের দাবিতে কর্মসূচির পর দুটি বাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় জামালপুর থানায় মামলা হয়েছে।

জেলা বাস-মিনিবাস চালক শ্রমিক ইউনিয়ন বলেছে, ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার না হলে ধর্মঘট প্রত্যাহার হবে না। পুলিশ ও জেলা প্রশাসন শ্রমিক এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে যাত্রীভোগান্তি কমানো ও সংকট সমাধানের চেষ্টা করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।