Web Analytics

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে পূর্বাচল নতুন শহরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত করা হবে। তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ১০২ নং সড়কের ৪৪ নং প্লটে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। বর্তমানে সেখানে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজ চলছে।

আইজিপি জানান, ডিএমপির জন্য বরাদ্দ ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো গড়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণে সক্ষমতা বাড়বে।

নতুন এই নগরী ডিএমপি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আসলে টেকসই নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। নির্মাণাধীন পুলিশ ক্যাম্পের কার্যক্রম আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।