Web Analytics

চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন দেশের গুণী অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাদের ২৫তম পারফরম্যান্স অ্যাওয়ার্ডে তাঁকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আসর। ওই বর্ণাঢ্য আয়োজনেই অভিনেতা উজ্জ্বলের হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হবে।

সিজেএফবি সূত্র জানিয়েছে, গত ২৪ বছরে দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বহু বিশিষ্ট ব্যক্তি এই আজীবন সম্মাননা পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, হুমায়ূন আহমেদ, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, শবনম ও তারিক আনাম খান। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন উজ্জ্বল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।