Web Analytics

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত নয়জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে উপজেলার কারপাশা ইউনিয়নের বদরপুর ও জালালপুর গ্রামে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, বদরপুর গ্রামে একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে হঠাৎ কয়েকজনকে কামড় দেয়। পরে সেটি পালিয়ে যায়। অন্যদিকে জালালপুর গ্রামে জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রীকে কামড় দেয় শিয়ালটি। পরে জাহাঙ্গীর লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই শিয়ালটি মারা যায়।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!