Web Analytics

কুমিল্লা নগরীতে রমজান উপলক্ষে স্বল্পমূল্যে বিতরণ করা টিসিবির পণ্যে ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর রেসকোর্স এলাকায় ফারুক স্টোরের ডিলার পারভিন আক্তারের অধীনে পরিচালিত ট্রাকে দেখা যায় প্রতি কেজিতে ১০০ গ্রাম, দুই কেজিতে ২০০ গ্রাম এবং আধা কেজিতে প্রায় ৫০ গ্রাম কম দেওয়া হচ্ছে। ডিজিটাল স্কেল ব্যবহার করেও প্রতিটি পণ্য কম দেওয়া হয়। টিসিবির প্যাকেজে ছিল চিনি, মশুর ডাল, বুট, তেল ও খেজুর।

অভিযোগের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঘটনাস্থলে গিয়ে অনিয়মের প্রমাণ পায় এবং ফারুক স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে। কুমিল্লায় প্রতিদিন পাঁচটি ট্রাকে ২ হাজার পরিবারকে এসব পণ্য দেওয়া হয়। প্রতি কেজিতে ১০০ গ্রাম কম দেওয়ায় প্রতিজনের কাছ থেকে প্রায় ৬০০ গ্রাম পণ্য কমে যাচ্ছে, যা প্রতি ট্রাকে প্রায় ২৪ হাজার টাকার সমমূল্যের।

টিসিবির উপপরিচালক মামুনুর রশীদ গাজী জানান, অনুমোদিত ডিলারদের বিরুদ্ধে স্বজনপ্রীতি বা দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।